Author: ইনফরমার 365 | কোলাহলে আস্থার স্বর
ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া একযোগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এই ঘোষণা আসে, যা পশ্চিমা বিশ্বের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতিতে এক বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। একই দিনে পর্তুগালও নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের প্রাক্কালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। ব্রিটেন ও কানাডা প্রথম জি৭ দেশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্স-এ বার্তায় বলেন, “আজ আমরা ফিলিস্তিনি ও ইসরায়েলিদের শান্তির আশাকে পুনর্জীবিত করতে এবং দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা জাগিয়ে তুলতে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছি।” কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, “কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং শান্তিপূর্ণ ভবিষ্যৎ নির্মাণে ইসরায়েল ও ফিলিস্তিনের সঙ্গে…
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য ও জেরা শেষে আজ রোববার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত। নাহিদ ইসলাম বলেন, “দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত, সেই সুযোগও রয়েছে। আমরাও ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাব। ট্রাইব্যুনালের কাছে এখন যথেষ্ট তথ্যপ্রমাণ এসেছে। শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে ক্ষমতায় টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। জনগণ প্রতিরোধ করে তাকে উৎখাত করেছে। ফলে এটি আওয়ামী লীগের সংঘটিত…
ডাকসু জাকসু নির্বাচন ২০২৫-এ অপ্রত্যাশিত পরাজয়ের পর পুনর্গঠনের পথে হাঁটছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে হারার পর সংগঠনটি মনোযোগ দিচ্ছে রাজশাহী, চট্টগ্রাম ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে ভালো করার দিকে। এরই মধ্যে পরাজয়ের কারণ বিশ্লেষণ করে দুর্বলতা কাটিয়ে উঠতে কাজ শুরু করেছে কেন্দ্রীয় নেতারা। ছাত্রদলের সূত্র জানায়, খুব শিগগিরই সারাদেশের জেলা ও উপজেলায় সাংগঠনিক সফর করবেন কেন্দ্রীয় নেতারা। এ জন্য ৩৮টি সাংগঠনিক টিম গঠন করা হয়েছে, যারা প্রতিটি জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেবে। সংগঠনের প্রাথমিক মূল্যায়নে দেখা যাচ্ছে, ডাকসু ও জাকসু নির্বাচনে…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রধান উপদেষ্টা ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেবেন। সফর শেষে ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পররাষ্ট্র…
সাত দিনের ব্যবধানে দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে সিলেটে ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক উপজেলা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের তথ্যে জানা গেছে, উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৮৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজিব হোসেন জানান, ভূমিকম্পটি ছিল স্বল্পমাত্রার এবং এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প সাধারণত বড় ধরনের ঝুঁকি তৈরি করে না। তবে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং ঝুঁকিপূর্ণ ভবন বা দুর্বল কাঠামোয় সামান্য ক্ষতি হতে…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ব্যক্তিগত স্বার্থে যেন কেউ দলকে ব্যবহার করতে না পারে। শনিবার (২০ সেপ্টেম্বর) লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সকালে সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান আলোচনায় অংশ নিয়ে তারেক রহমান বলেন, আজকের এই সম্মেলন থেকে দুটি অঙ্গীকার করতে হবে। প্রথমত, দলের সিদ্ধান্তের পেছনে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকা, দ্বিতীয়ত, কোনো ব্যক্তি যেন দলকে নিজের স্বার্থে ব্যবহার করতে না পারে। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত যদি দলের ঐক্য অটুট রাখা যায়, তবে জনগণের…
অমর একুশে বইমেলা ২০২৬ এবার ভিন্ন আঙ্গিকে আয়োজন করা হচ্ছে। প্রতিবছরের মতো ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু না হয়ে এবার মেলা শুরু হবে ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে। চলবে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান সভাপতিত্ব করেন। বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসের প্রেক্ষাপটে অমর একুশে বইমেলার তারিখ পরিবর্তন করা হয়েছে। বৈঠকে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব ও পরিচালকবৃন্দসহ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঘোষিত…
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বৈশ্বিক পর্যায়ে চীনের বন্দর নিয়ন্ত্রণ ব্যবস্থাকে দুর্বল করতে নতুন সামুদ্রিক কৌশল ঘোষণা করেছে। ওয়াশিংটনের দাবি, চীনের দ্রুত সম্প্রসারিত বন্দর নেটওয়ার্ক কেবল অর্থনৈতিক নয়, সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্যও হুমকি। বিশেষজ্ঞদের মতে, এসব বন্দর ব্যবহার করে বেইজিং গুপ্তচরবৃত্তি, সামরিক সুবিধা কিংবা আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলকে (supply chain) প্রভাবিত করার সক্ষমতা অর্জন করেছে। চীন দীর্ঘদিন ধরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যেমন কসকো (COSCO), চায়না মার্চেস্টর (China Merchants) এবং এসআইপিজি’র মাধ্যমে কৌশলগত স্থানে বন্দর অধিগ্রহণ করছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট পর্যন্ত দেশটি ২৩টি দেশে ৪৩টি বন্দর কেনা বা পরিচালনার চুক্তি সম্পন্ন করেছে। এসবের মধ্যে প্যানামা খালের কাছাকাছি কয়েকটি বন্দরও রয়েছে। যুক্তরাষ্ট্রের…
চলতি শরত ও আসন্ন শীতে যুক্তরাজ্যের বিদ্যুৎ ও গ্যাসের বাজার প্রধানত বায়ু প্রবাহের ওপর নির্ভর করছে। ২০২৫ সালের প্রথম আট মাসে বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন গত বছরের তুলনায় প্রায় ৮% কমেছে। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট উৎপাদন ছিল ৪৮ টেরাওয়াট আওয়ার যা ২০২৪ সালের তুলনায় ৪.৩ টেরাওয়াট আওয়ার কম। বায়ুচালিত বিদ্যুৎ উৎপাদন কম থাকায় গ্যাস-চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। বছরের প্রথম আট মাসে গ্যাস ব্যবহার ১৭.৫% বেড়েছে। দেশের শেষ কয়লা-চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ায় ডিজেল-চালিত কেন্দ্রের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। এই প্রবণতা পূর্বাভাস দিচ্ছে যে শীতকালে গ্যাসের চাহিদা আরও বাড়বে। টার্বাইন আর বায়ু প্রবাহের ওপর নির্ভর করছে বিদ্যুৎ…
নবনীতা রায় ভারতের বিহার রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধী দলগুলো অভিযোগ করছে, এই প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পিতভাবে মুসলিম ও বিজেপিবিরোধী ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, যা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে। নির্বাচন কমিশনের তথ্যমতে, বিহারের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লাখ ভোটারের নাম বাদ পড়েছে। কমিশন দাবি করছে, এদের মধ্যে এক-তৃতীয়াংশ মৃত, বাকিরা অন্যত্র সরে গেছেন বা একাধিকবার তালিকাভুক্ত ছিলেন। তবে বিরোধী দলগুলো এই ব্যাখ্যাকে অসত্য দাবি করছে। তারা প্রমাণ হিসেবে রাজধানী নয়াদিল্লিতে কয়েকজন জীবিত ব্যক্তিকে হাজির করেছে, যাদের তালিকায় মৃত দেখানো হয়েছিল। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিষয়টি…

