Author: ইনফরমার 365 | কোলাহলে আস্থার স্বর

আকীল আকতাব রাশিয়া প্রায় তিন দশক পর আবার ফিরে গেছে পুরোনো দিনে। বৈদেশিক বাণিজ্য সচল রাখতে পণ্য বিনিময় প্রথার আশ্রয় নিচ্ছে। গমের বিনিময়ে আসছে চীনা গাড়ি। তিসি বীজের বদলে আসছে নির্মাণসামগ্রী। এমনকি ধাতু আর যন্ত্রপাতিও এখন টাকার পরিবর্তে পণ্য দিয়ে লেনদেন হচ্ছে। প্রথম দেখায় মনে হতে পারে এটি একধরনের কৌশল। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার বুদ্ধিদীপ্ত সমাধান। কিন্তু বাস্তবে পণ্য বিনিময় প্রথায় ফেরা শক্তির প্রতীক নয়। এটি অর্থনৈতিক পশ্চাদপদতার প্রকাশ। এই প্রত্যাবর্তন দেখিয়ে দিচ্ছে, নিষেধাজ্ঞা কীভাবে বিশ্বের অন্যতম বৃহৎ সম্পদ রপ্তানিকারক দেশটির বাণিজ্য কাঠামোতে চাপ সৃষ্টি করেছে। ২০১৪ সালে ক্রিমিয়া দখল আর ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার ওপর চাপানো হয়েছে…

বিস্তারিত

চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পরিকল্পনা করছে বাংলাদেশ। এই খাতে চীনের কাছে ৫৫ কোটি ডলার ঋণ সহায়তা চেয়েছে ঢাকা। তিস্তা প্রকল্প বাস্তবায়নে ঋণ সহায়তা দিতে বেইজিং ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক সূত্র জানায়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উভয় পক্ষ নিজেদের অবস্থান ব্যক্ত করে। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরের পর নেওয়া সিদ্ধান্তগুলোর বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া চীনের অর্থায়নে বাংলাদেশে হাসপাতাল নির্মাণসহ অন্যান্য উন্নয়ন প্রকল্পও আলোচ্যসূচিতে ছিল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈশ্বিক সুশাসন উদ্যোগ (জিজিআই)য়ো যোগদানের জন্য বাংলাদেশকে আগেই আমন্ত্রণ…

বিস্তারিত

বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসফিল্ড থেকে আজ আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। নতুন এই স্তর থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে, যা দেশের গ্যাস চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আজ দুপুরে রশিদপুরে সম্প্রতি পাওয়া গ্যাস ফিল্ডের নতুন স্তর থেকে জাতীয় গ্রিডে সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রশিদপুর গ্যাসফিল্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার সুমন বিকাশ দাস জানিয়েছেন, নতুন স্তর থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। এ সময় পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) রফিকুল ইসলাম, সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক এবং বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক উপস্থিত ছিলেন। গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ জানায়,…

বিস্তারিত

নেপালে জেনজি’দের দুর্নীতিবিরোধী আন্দোলনের  পতন হলো কেপি শর্মা অলির সরকারের। এই আন্দোলনের নেপথ্যের মূল নায়ক হিসেবে সামনে এসেছে ৩৬ বছর বয়সী সুধন গুরুং। তিনি আগে ছিলেন একজন ডিজে। বর্তমানে তিনি ‘হামি নেপাল’ নামের সংগঠনের প্রতিষ্ঠাতা এবং মূল নেতৃত্বে রয়েছেন। গত সোমবার (৮ সেপ্টেম্বর) বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৭২ জন নিহত এবং এক হাজার ৩০০-এর বেশি মানুষ আহত হন। এটি সাম্প্রতিক দশকে নেপালের সবচেয়ে প্রাণঘাতী রাজনৈতিক সংকট হিসেবে বিবেচিত হচ্ছে। তরুণদের সংগঠিত করতে গুরুংয়ের দল ভিপিএন ব্যবহার করে নিষিদ্ধ প্ল্যাটফর্মে প্রবেশ করে। তারা ডিসকর্ড ও ইনস্টাগ্রামের মাধ্যমে আন্দোলনের বার্তা ছড়িয়ে দেয়, যা লাখো মানুষের কাছে পৌঁছে।…

বিস্তারিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং এর কোনো বিকল্প নেই। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের পরে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।  তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সংস্কার বা বিচারপ্রক্রিয়ার ওপর নির্ভরশীল নয়। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জাতির কাছে এমন কোনো নিদর্শন রেখে যাওয়া ঠিক হবে না যা দুদিন পর টিকবে না। নির্বাচন অনিশ্চয়তায় পড়লে আঞ্চলিক ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে।’ তিনি আরও জানান, ৩১ জুলাইয়ের মধ্যেই সবকিছু সমাপ্ত হওয়ার কথা ছিল। ঐকমত্য কমিশনের কাজও শেষ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে কিছু…

বিস্তারিত

প্রকাশের এক শতাব্দী পরও এফ. স্কট ফিটজেরাল্ডের লেখা দ্য গ্রেট গ্যাটসবি বিশ্বসাহিত্যের সবচেয়ে ভুলভাবে ব্যাখ্যা করা উপন্যাসগুলোর একটি হিসেবে পরিচিত। ১৯২৫ সালের এপ্রিলে প্রথম প্রকাশিত এই বইটি প্রায়ই ঝলমলে পার্টি, বিলাসিতা ও গ্ল্যামারের প্রতীক হিসেবে দেখা হলেও এর ভেতরে লুকিয়ে আছে অনেক গভীর ও জটিল বাস্তবতা। জে গ্যাটসবি চরিত্রটি ‘জ্যাজ যুগ’-এর প্রতীক হলেও তিনি কেবল বিলাসী আয়োজক নন, ছিলেন একজন অবৈধ মদ ব্যবসায়ী এবং আমেরিকান ড্রিমের সীমাবদ্ধতার প্রতীকও। তার মৃত্যু যেমন অর্থহীন, তেমনি নির্মম। প্রকাশের সময়ই বইটি ভুলভাবে বোঝা হয়েছিল। ফিটজেরাল্ড বন্ধু এডমুন্ড উইলসনকে জানান, কোনো সমালোচকই বইয়ের আসল বিষয় ধরতে পারেননি। ইডিথ হোয়ার্টনের মতো লেখকরা প্রশংসা করলেও জনপ্রিয় সমালোচকেরা…

বিস্তারিত

কঙ্গোর কাসাই প্রদেশে ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় টিকাদান কর্মসূচি শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রোববার সংস্থাটি জানায়, প্রথম দফায় ৪০০ ডোজ ‘এরভেবো’ ইবোলা টিকা আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তি ও সামনের সারির স্বাস্থ্যকর্মীদের প্রদান করা হচ্ছে। ডব্লিউএইচও জানিয়েছে, দেশটির মজুদে থাকা দুই হাজার ডোজ টিকার মধ্যে ৪০০ ডোজ ইতোমধ্যে কাসাই প্রদেশের বুলাপে এলাকায় পৌঁছেছে, যা বর্তমান প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল। এছাড়া আন্তর্জাতিক ভ্যাকসিন সরবরাহ সমন্বয়কারী গ্রুপ (আইসিজি) কঙ্গোতে আরও ৪৫ হাজার ডোজ টিকা পাঠানোর অনুমোদন দিয়েছে। প্রায় তিন বছর পর কঙ্গোতে এ ধরনের প্রাদুর্ভাব ঘোষণা করা হলো। সেপ্টেম্বরের শুরুতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রাদুর্ভাবের ঘোষণা দেয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৩২টি সন্দেহভাজন…

বিস্তারিত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে দেশের রাজনৈতিক দলগুলো যে অগ্রগতি অর্জন করেছে, তা কেবল বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি দৃঢ়ভাবে বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটি হবে ‘জাতির নবজন্মের মহোৎসব।’ আজ রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপে অধ্যাপক ইউনূস এ মন্তব্য করেন। তিনি বলেন, “শুরুতে যখন কমিশনের ধারণা এসেছে, আমি নিশ্চিত ছিলাম না এটি সফল হবে কি না। কিন্তু আজ দীর্ঘ পথ অতিক্রম করার পর আপনাদের আলোচনায় এবং সিদ্ধান্তে আমি অভিভূত হয়েছি।” প্রধান উপদেষ্টা বলেন, কমিশনের এই…

বিস্তারিত

এ বছর যুক্তরাজ্যে প্রজাপতির সংখ্যা কিছুটা বৃদ্ধি পেলেও দীর্ঘমেয়াদে প্রজাতিগুলো টিকে থাকার লড়াইয়ে রয়েছে বলে সতর্ক করেছে পরিবেশবিষয়ক দাতব্য সংস্থা বাটারফ্লাই কনজারভেশন। সংস্থাটি জানিয়েছে, জরুরি পদক্ষেপ নেওয়া না হলে প্রজাপতির পতন ঠেকানো কঠিন হবে। বাটারফ্লাই কনজারভেশনের আয়োজিত ‘বিগ বাটারফ্লাই কাউন্ট’ জরিপে চলতি বছরের ১৮ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত ইংল্যান্ডের লিঙ্কনশায়ার অঞ্চলে ৩২ হাজারেরও বেশি প্রজাপতি ও দিবাচর পতঙ্গ গণনা করা হয়েছে। সেখানে দেখা গেছে, গত বছরের তুলনায় এ বছর প্রজাপতির সংখ্যা ৫৫ শতাংশ বেড়েছে। তবে গবেষকদের মতে, প্রত্যাশিত মাত্রায় বৃদ্ধি ঘটেনি। সংস্থার বিজ্ঞান বিভাগ প্রধান ড. রিচার্ড ফক্স জানান, গত ১৫ বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাজ্যে বিস্তৃত প্রজাতিগুলোর…

বিস্তারিত

গ্লোব বায়োটেক লিমিটেডের উদ্ভাবিত কোভিড-১৯ টিকা ‘বঙ্গভ্যাক্স’ মার্কিন পেটেন্ট অর্জন করেছে। বাংলাদেশের ইতিহাসে এটি প্রথমবারের মতো যে কোনো টিকা ওষুধশিল্পে আন্তর্জাতিক স্বীকৃতি পেল। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় গ্লোব বায়োটেকের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপের সময় যখন সারা পৃথিবী বিপর্যস্ত ছিল, তখন গ্লোব বায়োটেকের বিজ্ঞানী কাকন নাগ ও নাজনীন সুলতানার তত্ত্বাবধানে জাতীয় প্রয়োজনে ‘কোভিড-১৯’ শনাক্তকরণ কিট, টিকা ও ওষুধ উদ্ভাবনের গবেষণা কার্যক্রম শুরু হয়। এই গবেষণায় আবিষ্কৃত এমআরএনএ টিকা বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) কর্তৃক ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পায়। টিকার সম্পূর্ণ কোডিং সিকুয়েন্স…

বিস্তারিত